০১:০৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পূর্ব শত্রুতার জেরে নাগরপুরে বৃদ্ধকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরের বেকড়া ইউনিয়নের বেকড়া উত্তর পাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে রফিকুল ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধের বাড়িতে হামলা করে উপর্যুপরি কুপিয়ে জখম করেছে তার ছেলের শ্বশুর একই গ্রামের মো. হাবিব মল্লিক ও তার সন্ত্রাসী বাহিনী।

রোববার (১৫ নভেম্বর) রাতে রফিকুল ইসলামের বাড়িতে প্রবেশ করে তাকে দেশীয় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। রফিকুল ইসলামকে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থা আশংকাজনক হওয়ায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বেকড়া উত্তর পাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে প্রেম করে বিয়ে করে একই গ্রামের হাবিব মল্লিকের মেয়েকে। পরে দাম্পত্য কলহের জেরে হাবিব মল্লিকের মেয়ে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনে মামলা দেন। এরপর থেকে দুই পরিবারের আত্মীয়তার সম্পর্কের অবনতি হয়।

রোববার সন্ধ্যায় বৃদ্ধ রফিকুলের বাড়ির সামনে বেকড়া নূরমোহাম্মদীয়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে তালেব খানের ছেলে আশিক ও হাবিব মল্লিকের ছেলে মোস্তাকিন ব্যাডমিন্টন খেলতে গিয়ে ব্যাডমিন্টন কোর্টের খুটি সরানোর মিথ্যা অভিযোগে রফিকুলকে গালাগালি করে। এ সময় রফিকুল তাদের বলে আমি এই মাদ্রাসার ক্লার্ক আর তোমরা আমাকে গালাগালি করছো। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বৃদ্ধ রফিকুল বাড়ি চলে এসে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক সেসময় হাবিব, আশিক, মোস্তাকিন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে এসে বৃদ্ধ রফিকুলকে এলোপাথারি কিল ঘুষি, মারপিট ও দা দিয়ে কুপিয়ে জখম করে চলে যায়।   

এ ব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনিসুর রহমান বলেন, মারামারির বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি