০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিউইয়র্কে করোনায় দেলদুয়ারের তমালের মৃত্যু

ইউএনএ,নিউইর্য়ক | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৭ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

এবার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাসকারী টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার চকতৈল গ্রামের হাসান রাশেদুল ইসলাম তমাল (৪৯)। তিনি নিউইয়র্কের নিউ হাইড পার্কে পরিবারের সাথে বসবাস করতেন।

শনিবার (৫ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে তিনি লং আইল্যান্ড জুইস (এলআইজে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।

মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক পুত্র, এক কন্যা এবং এক ভাই ও এক বোন সহ বহু আত্মীয়-স্বজন রেখে যান। তারা সকলেই যুক্তরাষ্ট্র প্রবাসী। তমাল ছিলেন পরিবারের বড় সন্তান।
 
মরহুম তমালের আত্মীয় টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক-এর সাবেক সভাপতি দেওয়ান আমিনুর রহমান জানান, সম্প্রতি তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু তার শ্বাসকষ্ট বাড়তে থাকায় এলআইজে হাসপতালে ভর্তি হন এবং সেখানে ১৪/১৫ দিনের মতো চিকিৎসাধীন ছিলেন।

মরহুম হাসান রাশেদুল ইসলাম তমালের নামাজে জানাজা শনিবার (৬ মার্চ) বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) অনুষ্ঠিত হয় এবং রোববার (৭ মার্চ) ওয়াশিংটন মেমোরিয়াল মুসলিম কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। 

তার মৃত্যুতে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ ইনক-এর সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম খান সংগঠনর পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি