১১:৩৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শিশু পাচারকারী ও সহযোগিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭ | | ১১৬
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে গ্রেপ্তারকৃত শিশু পাচারকারী রানা ভদ্র ও স্বপ্না ভদ্র এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে পৌরসভার আকুর টাকুর পাড়ার এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে শহরের বটতলা চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন হয়।

এসময় বক্তব্য রাখেন, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি মামুন খান, জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ রিপন, মানবাধিকার কর্মী মঞ্জুরাণী ঘোষ, ব্যবসায়ী প্রশান্ত পাল চৌধুরী, জাহাঙ্গীর আলম, নওশাদ আহম্মেদ নবীন প্রমুখ।

বক্তারা বলেন, গ্রেপ্তারকৃত রানা ভদ্র ও স্বপ্না ভদ্রের সহযোগিরা এলাকায় মাদক ও নারীদেহ ব্যবসা করে এলাকার সুষ্ঠু পরিবেশ নষ্ট করে ফেলছে। অবিলম্বে তাদের সহযোগিদের গ্রেপ্তার করা না হলে গণআন্দোলনের মাধ্যমে শহরের সকল কার্যক্রম অচল করে দেওয়ারও হুশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে।

উলে­খ্য, গত ৯ অক্টোবর শিশু পাচারকারী রানা ভদ্র ও স্বপ্না ভদ্রকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজতে রাখা পাঁচ শিশুকে উদ্ধার করে ডিবি। গত ১১ নভেম্বর গ্রেপ্তারকৃতদের সহযোগিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি