১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রানার চিকিৎসায় অর্থ দিল দেলদুয়ার উপজেলা ছাত্রলীগ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৫ সেপ্টেম্বর ২০১৮ | |
, টাঙ্গাইল :

ক্যান্সারে আক্রান্ত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. তাওহিদুজ্জামান রানার চিকিৎসার জন্য ছাত্রলীগ কেন্দ্রিয় সাধারন সম্পাদক গোলাম রব্বানীর হাতে অর্থ তুলে দিল দেলদুয়ার উপজেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ।

সোমবার সকালে দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ গোলাম রব্বানীর হাতিরপুল এলাকার বাস ভবনে তার হাতে নগদ ৩০ হাজার টাকা তুলে দেন। এসময় দেলদুয়ার উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক উজ্জল আহমেদ, এলাসিন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পাভেল মিঞা ও  সাধারন সম্পাদক রাজিব হোসেন উপস্থিত ছিলেন।

রানার চিকিৎসার জন্য আর্থিক সহযোগীতা করায় দেলদুয়ার উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক বলেন, আমি টাকাগুলো রানার পরিবারের কাছে পৌছে দিব। রানার চিকিৎসায় যেন আরো আর্থিক সাহায্য করা যায় সে জন্য ছাত্রলীগের সকল নেতৃবৃন্দকে অনুরোধ জানান তিনি।

রানার পারিবারিক সূত্রে জানা গেছে, টাঙ্গাইল শাহজালাল (র.) মেডিকেল ইনস্টিটিউশন থেকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পাস করা তাওহিদুজ্জামান রানা উপজেলার মহেড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি। তিনি উপজেলার মহেড়া গ্রামের আবুল হোসেনের ছেলে। রানার বড় দুই বোন রয়েছে। এক বোনের বিয়ে হয়েছে। সংসারে রানার বড় এক বোন ও মা-বাবা রয়েছেন।

বাবা আবুল হোসেন পেশায় একজন পশুচিকিৎসক। গ্রামে গ্রামে গিয়ে পশুচিকিৎসা করে যা আয় করেন তা দিয়েই সংসার চালাতে হয়। এর মধ্যে ছেলের গলায় ক্যান্সার ধরা পড়ায় আয়-রোজগার বন্ধ করে ছেলের সঙ্গে ভারতের হায়দরাবাদে রয়েছেন। একদিকে সংসার চালানো অন্যদিকে ছেলের চিকিৎসা সব মিলিয়ে রানার পরিবার এখন হতাশায় দিন কাটাচ্ছেন। তাওহিদুজ্জামান রানা বর্তমানে গলায় ও ঘাড়ে ক্যান্সারে (লিস্ফোমা) আক্রান্ত হয়ে ভারতের হায়দরাবাদের যশোদা হাসপাতালে চিকিৎসাধীন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি