০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নুসরাত হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদ এবং হত্যাকারীদের বিচারের দাবিতে জেলার বিভিন্নস্থানে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা টাঙ্গাইল শহরের নিরালা মোড়ের শহীদ মিনারের সামনে এক মানববন্ধনের আয়োজন করে।

ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন উদিচী টাঙ্গাইলের সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল্লাহ, সরকারি সা’দত কলেজের শিক্ষার্থী নাজমুল ফকির, মোরসেদ, সোহানা, রাশেল রানা, সাইফুল্লাহ হায়দার, সখীপুর মহিলা কলেজের শিক্ষার্থী বিথি, সরকারি এমএম আলী কলেজের শিক্ষার্থী ফরিদ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এছাড়া ঘটনার সঙ্গে জডিত সকল আসামীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। 

মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অনেকেই খালি গায়ে নুসরাত হত্যার প্রতিবাদ জানান। 

অপরদিকে টাঙ্গাইলের ধনবাড়ীতে নুসরাত জাহান রাফি হত্যার প্রতিবাদে ও দৃষ্টান্তমূলক বিচার দাবিতে শনিবার সকালে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বেসরকারী সংস্থা নিজেরা করি ও ধনবাড়ী উপজেলা ভূমিহীন সমিতি এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন  করে।  

মানববন্ধন বক্তব্য রাখেনÑ ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, নিজেরা করি‘র ঢাকা বিভাগীয় সংগঠক আফরোজা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন-নাহার লিনা, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মাহমুদা খাতুন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, নিজেরা করি‘র মধুপুর অঞ্চল সমন্বয়ক আমজাদ হোসেন আকন্দ,  উৎসর্গ ব্লাড ফাউন্ডেশনের সভাপতি কাজী আওলাদুজ্জামান আদর, ভূমিহীন নেতা শামছুল হুদা, উপজেলা মানবাধিকার বাস্তাবায়ন সংস্থার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান, উপজেলা জাপার সভাপতি কবি জীবন মাহমুদ শক্তি, উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকল, উপজেলা ভূমিহীন সমিতির সভাপতি কছিম উদ্দিন প্রমুখ।

এর আগে গতকাল শুক্রবার বিভিন্ন স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

উল্লেখ্য, গত ৬ এপ্রিল সকালে নুসরাত আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় গেলে মুখোশ পরা চার-পাঁচজন তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে যৌন হয়রানির মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। নুসরাত অস্বীকৃতি জানালে তারা তার গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই দিন রাতে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে ১০ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি