০২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১১ আগস্ট ২০২০ | |
, টাঙ্গাইল :

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগষ্ট) দুপুরে টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ী নাট মন্দির প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।

আলোচনা সভায় টাঙ্গাইল শ্রী শ্রী কালীবাড়ী ও সম্মানিত ট্রাস্টি, হিন্দুধর্মীয় বল্যান ট্রাস্টের সভাপতি সভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, জেলা মনিটরিং কমিটি, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সদস্য অ্যাডভোকেট আনন্দ মোহন আর্য্য, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গুণ (ঝন্টু) প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোশারফ হোসেনসহ অন্যান্য ব্যক্তি বর্গ।

আলোচনা সভা পরিচালনা করেন টাঙ্গাইল মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর সহকারী প্রকল্প পরিচালক রমেশ চন্দ্র সরকার।  

উল্লেখ্য, সনাতন ধর্মের প্রবর্তক ও প্রাণপুরুষ সনাতন ধর্মাবলম্বীদের মতে, প্রায় সাড়ে ৫ হাজার বছর আগে দ্বাপর যুগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মহাবতার শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অত্যাচারী ও দুর্জনের বিরুদ্ধে শান্তিপ্রিয় সাধুজনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কংসের কারাগারে জন্ম নেন তিনি। শিষ্টের পালন ও দুষ্টের দমনে তিনি ব্রতী ছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রীকৃষ্ণ তাই ভগবানের আসনে অধিষ্ঠিত।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি