১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে নৌকার পক্ষে প্রচারণা মুক্তিযোদ্ধারা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৪ মে ২০১৬ | | ১৬৯
মুক্তিযোদ্ধা সমাবেশের একাংশ। -টাঙ্গাইল২৪.কম।
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে প্রচারণায় নেমেছেন মুক্তিযোদ্ধারা।

মির্জাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কর্মকর্তা ও সাধারণ মুক্তিযোদ্ধারা উপজেলার ৮ ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীকে জয়ী করতে প্রতিদিনই পথসভাসহ বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন।

রোববার উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া বাজারে এ উপলক্ষে এক মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উয়ার্শী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার রায়হান উদ্দিন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, ডেপুটি কমান্ডার শরীফ মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, উয়ার্শী ইউনিয়নে নৌকার প্রার্থী আলহাজ মাহবুব আলম মল্লিক হুরমহল, উয়ার্শী জন কল্যান সমিতি সভাপতি আবু তালেব খান সম্পাদক শরীফুল ইসলাম মিনার প্রমুখ। সমাবেশে মুক্তিযোদ্ধারা ছাড়াও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত তিনদিন আওয়ামীলীগ মনোনীত প্রার্থীর পক্ষে বাঁশতৈল, গোড়াই, জামুর্কী, বানাইল ও আনাইতারা ইউনিয়নে প্রচার-প্রচারণা চালান মুক্তিযোদ্ধারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি