১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

রানা প্লাজা ধ্বসের ছয় বছর পূর্তিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

রানা প্লাজা ধ্বসের ৬ বছর পূর্তি উপলক্ষে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ, পুনর্বাসন ও নিরাপদ কর্মক্ষেত্রের দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বুধবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেট ট্রাস্ট (ব্লাস্ট) টাঙ্গাইল ইউনিট এ কর্মসূচির আয়োজন করে। 

এসময় বক্তব্য রাখেন ব্লাস্ট পরিচালনা পরিষদের উপদেষ্টা এডভোকেট আতাউর রহমান আজাদ, সভাপতি এডভোকেট বাকি মিয়া, সম্বনয়কারী আমেনা রহমান, এডমিন অফিসার রাশেদ খান মেনন রাসেল প্রমুখ।

বক্তারা বলেন, রানা প্লাজা ধ্বসের ৬ বছর পূতিতে সহ¯্রাধিক নিহত ও আহত শ্রমিক এবং তাদের পরিবারের পক্ষে পরিচালিত জনস্বার্থ মামলাসহ সকল মামলার দ্রুত নিষ্পত্তি দাবি করছি। পাশাপাশি যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিতকরণ ও ক্ষতি পূরণের নুন্যতম মানদন্ড নির্ধারনের দাবি করছি। একই সাথে আন্তর্জাতিক মানদন্ড ও উচ্চ আদালতের নজির অনুযায়ী ক্ষতিপূরণ সংক্রান্ত যুগোপযোগী বিধান অন্তর্ভুক্ত করে শ্রম আইন সংশোধন, নিরাপদ কর্মস্থানের দাবি করেন বক্তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি