০২:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বটতলা ক্লাবের উদ্যোগে দুঃস্থ ও অসহায়দের চাল বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৫ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫আগস্ট, মঙ্গলবার সকাল ১১টায় শহরের বটতলা মোড়ে শতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে চাল বিতরণ কর্মসূচী পালন করেছে টাঙ্গাইলের বটতলা ক্লাব।

ক্লাবের সভাপতি শাকিল আহসান শান্তর সভাপতিত্বে ও টাঙ্গাইল শহর আওয়ামী যুবলীগের যুগ্মআহবায়ক শাহ্ জনির সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস দাদু ভাই, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমান, টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক এড. আব্দুল লতিফ, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক হাজী মুহাঃ সাজ্জাদুর রহমান খোশনবীশ। 

দুঃস্থ ও অসহায়দের মাঝে চাল বিতরণ শেষে গণভোজ অনুষ্ঠিত হয়। বটতলা ক্লাব টাঙ্গাইলের আয়োজনে উক্ত কর্মসূচি সমূহে সার্বিক সহযোগিতা প্রদান করেন ক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম জুয়েল।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি