১২:৪২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৪ ডিসেম্বর ২০১৬ | | ৫৫৬৯
, টাঙ্গাইল :

নানা উৎসাহ-উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভর্তি যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ৬ষ্ঠ শ্রেণী এবং দুপুর ১ টা থেকে ৩ টা পর্যন্ত ৭ম ও ৯ম শ্রেণির ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, এ বছর ৬ষ্ঠ শ্রেণিতে ৩৬০ জন, ৭ম শ্রেণিতে ৪০ ও ৯বম শ্রেণিতে ৪০ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।

৬ষ্ঠ শ্রেণিতে ১২৫৯ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ১২১৮ জন, ৭ম শ্রেণিতে ২৩৮ জনের মধ্যে ২১৩ এবং ৯ম শ্রেণিতে ১৪২ জনের মধ্যে ১১৬ জন।

৬ষ্ঠ, ৭ম ও ৯ম শ্রেণিতে মোট ১৬১৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশগ্রহনকারী পরীক্ষার্থীর সংখ্যা ১৫৪৭ জন।

সকালে ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন টাঙ্গাইল পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম।

এসময় তার সাথে ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোহাম্মদ আসলাম খান, পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের ও সহকারী প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন।

৬ষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা দেওয়া আরিফুল মিয়ার’র অভিভাবক মো. হারুন মিয়া জানান, “পুলিশ লাইনস্ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ফলাফল প্রতিবছরই ভালো। এই প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলাও অনেক ভালো। আমি সে জন্য আমার সন্তানকে এ প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য পরীক্ষায় অংশগ্রহন করিয়েছি।”

পরীক্ষায় ৯ম শ্রেণিতে ভর্তিইচ্ছুক শিক্ষার্থী মিথিলা চৌধুরী’র অভিভাবক মৃদুল চৌধুরী জানান, এটি টাঙ্গাইলের প্রথম সারির একটি শিক্ষা প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের লেখাপড়ার মান অনেক ভালো। তাই আমি আমার মেয়েকে এ প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য নিয়ে এসেছি।”

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের জানান, “এ বছর শান্তিপূর্ণ পরিবেশে আমাদের প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিষ্ঠান সম্পূর্ণ ডিজিটালাইজড প্রতিষ্ঠানে পরিণত করার পাশাপাশি লেখাড়ার মানোন্নয়ন বৃদ্ধি করার লক্ষ্যে সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম স্যারের নেতৃত্বে আমরা সকলে মিলে কাজ করে যাচ্ছি। শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের ফলাফল দিন দিন ভাল হচ্ছে। তাই এ বছর ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশী।

আগামী ২৭ ডিসেম্বর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি