০১:০৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পাঁচ দফা দাবীতে ঠিকাদারদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৪ অক্টোবর ২০১৭ | | ২২০
, টাঙ্গাইল :

টার্ন ওভারের ভিত্তিতে ঠিকাদার নিয়োগ প্রথা বাতিল, ১০% অধিক এবং নি¤œ দর প্রথা সরাসরি বাতিল, লটারির মাধ্যমে ঠিকাদার নিয়োগ, ৫% নিম্নদর চালুকরণ ও এলটিএম পদ্ধতি চালুসহ ৫দফা দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে টাঙ্গাইলের সর্বস্তরের ঠিকাদাররা।

বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপি এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে টাঙ্গাইল জেলা ঠিকাদার এসোসিয়েশন।

মানববন্ধনে টাঙ্গাইল জেলার ঠিকাদার এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, গত বছর পাবলিক প্রকিউমেন্ট আইন ২০০৬ এর ২৪ নং আইটেমের ৩১ নং ধারা সংশোধনীর মাধ্যমে উন্মুক্ত দরপত্র পদ্ধতি সংশোধন করা হয়েছে। সংশোধনীর শর্ত অনুযায়ী একই দরে একাধিক দরদাতা পাওয়া গেলে লটারীর মাধ্যমে দরদাতা নির্বাচন করা যাবে না। সেক্ষেত্রে বিগত ৫ বছরের যে দরদাতার টার্নওভার বেশি সে দরদাতা বিজয়ী দরদাতা হিসেবে নির্বাচিত হবে। এ সংশোধনীর মাধ্যমে কতিপয় দরদাতার কাজ পাওয়ার পথ সুগম হয়েছে। যে কোন দরপত্রে সর্বোচ্চ টার্নওভারধারী দরদাতা সবসময় কাজ পেয়ে যাচ্ছে। এতে করে অন্যান্য সাধারণ ঠিকাদাররা কাজ না পেয়ে বেকার হয়ে পড়ছে। এ অবস্থায় দাবী পূরণ না হলে জেলার সকল ঠিকাদার ঐক্যবদ্ধ হয়ে দরপত্রে অংশগ্রহণ না করার ঘোষনা দিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সভাপতি এসএম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এমআর খান টুটুলসহ সর্বস্তরের ঠিকাদার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি