০২:১৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সংবাদ প্রকাশের পর পাল্টে গেল কালিহাতী এজি অফিসের দৃশ্য

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৫ মে ২০২০ | |
, টাঙ্গাইল :

সংবাদ প্রকাশের পর চেয়ার পেতে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা করলেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলা হিসাব রক্ষণ অফিস। এতে করে পাল্টে গেছে ওই অফিসের দৃশ্য।

গত ৩ মে বিভিন্ন অনলাইন পোর্টাল ও প্রিন্ট মিডিয়ায় "কালিহাতীতে পেনশনের টাকা উত্তোলনে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব! এজি অফিসে ভিড়- করোনা আতংকে জনসাধারণ" শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সংবাদে শত শত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের অবসর ভাতা উত্তোলনে প্রয়োজনীয় কাগজ পত্র নেওয়ার জন্য উপজেলা হিসাব রক্ষণ অফিসে সামাজিক দূরত্ব না মেনে ভীড় জমাচ্ছেন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে ৬০ বছরের উপরে সকল ব্যক্তিই করোনা আক্রান্তের ঝুঁকির মধ্যে রয়েছে। অথচ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সবাই ৬০ বছরের উপরে এই বিষয়গুলো উল্লেখ করা হয়। 

তারই ধারাবাহিকতায় (৫ মে) মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা যায়, উপজেলা হিসাব রক্ষণ অফিসের সামনে নির্ধারিত দূরত্বে সারি সারি চেয়ার। প্রতিটি চেয়ারে বসে আছে ষাটোর্ধ্ব নারী-পুরুষ। তারা সবাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী। চলমান পরিস্থিতিতে সামাজিক দূরত্ব ও লম্বা লাইনে দাঁড়িয়ে থাকার কষ্ট লাঘবের বিষয়টি বিবেচনা করে ওই সংবাদটি প্রকাশ করার পর কালিহাতীতে ব্যাপক আলোচনা-সমালোচনার ঝড় উঠে। টনক নড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। পরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের সহযোগিতায় এ ব্যবস্থাটি করেছেন উপজেলা হিসাব রক্ষণ অফিস।

এ ব্যবস্থাকে সাধুবাদ জানিয়েছেন কালিহাতীর সুশীল ও সচেতন সমাজ। কারণ চেয়ার পেতে দিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বসার ব্যবস্থা করে দিয়েছেন। এতে করে তারা স্বস্তিতে পেনশনের টাকা উত্তোলনের প্রয়োজনীয় কাজ শেষ করতে পারবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি