১১:২৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ট্রেনের দাবীতে ২য় দিনেও চলছে গণস্বাক্ষর

তপু আহম্মেদ | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩০ এপ্রিল ২০১৭ | | ৩৩০৫
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস চালু করার দাবীতে দ্বিতীয় দিনের মত গণস্বাক্ষর সংগ্রহ চলছে।

রোববার সকাল নয়টা থেকে গণস্বাক্ষর নেওয়া শুরু হয় বলে জানিয়েছে উদ্যেক্তারা।

ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব সাজ্জাদ খোশনোবীশ জানান, প্রথম দিন দূর্যোগপূর্ন পরিবেশেও মাত্র চার ঘন্টায় স্বতস্ফুর্তভাবে এক হাজার ২০০ মানুষ স্বাক্ষর করে একাত্মতা ঘোষনা করেছে। তবে আজ সকাল থেকেই স্বাক্ষর নেওয়া শুরু হয়েছে। আশা করছি জনগনের অংশগ্রহন পর্যায়ক্রমে আরো বাড়বে। কেন না এই দাবি শুধু উদ্যেক্তাদের নয়, এটা টাঙ্গাইল জেলার সর্বস্তরের মানুষের দাবী। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ন কর্মসূচী চলবেই।

উলে­খ্য, শনিবার বিকেলে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন টাঙ্গাইল ৫ সদর আসনের এমপি আলহাজ্ব ছানোয়ার হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা টাঙ্গাইল সরাসরি ট্রেন সার্ভিস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও সাবেক যুগ্ম সচিব সাইদ মোঃ লুৎফুল্লাহ্, সদস্য সচিব সাজ্জাদ খোশনোবীশ, যুগ্ম আহবায়ক আবুল কালাম মোস্তফা লাবু, আকিবুর রহমান ইকবাল, আমিনুল ইসলাম উজ্জল, সাইদুল ইসলাম মিন্টু, রাশেদুল ইসলাম।

এ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিঃ ঘাটাইল হামিদপুর শাখা ব্যবস্থাপক লায়ন জাহাঙ্গীর আলম, এলজিইডি দেলদুয়ার উপজেলা কার্যালয়ের কার্য সহকারী মাহবুব চাকলাদার, টাঙ্গাইল প্রেসক্লাবের দপ্তর ও লাইব্রেরী সম্পাদক আরিফ উর রহমান টগর, নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার কর্মকর্তা ঝান্ডা চাকলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠণের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি