১১:১৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় সংক্রমিত হয়ে মুক্তিযোদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসের সংক্রমিত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক (৬৬) উপজেলার গোহাইলবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে। রাজধানী ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে শনিবার (২৭ জুন) দুপুরে তিনি মারা যান। 

রোববার সকাল সাড়ে নয়টায় তার গ্রামের বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় ও ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদল স্বাস্থ্যবিধি মেনে স্বজনদের উপস্থিতিতে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করেন।

তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাহার্তা এলাকায় বসবাস করতেন। তিনি জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় চাকরি করতেন। বর্তমানে তিনি অবসরে ছিলেন।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. ওসমান গণি জানান, গত ৮ জুন ওই মুক্তিযোদ্ধা মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাওয়ার পথে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুসুল্লিচালা এলাকায় (লিচু বাগান) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে গিয়ে আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

অবস্থার অবনতি হলে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও পরে ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস ও হাসপাতালে ভর্তি করা হয়। ওই হাসপাতালে ভর্তির সময় চিকিৎসকরা তার করোনার নমুনা পরীক্ষা করলে নেগেটিভ আসে।

গত ২০ জুন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। গত ২২ জুন দ্বিতীয় দফা নমুনার ফলাফলে ওই মুক্তিযোদ্ধার কোভিড-১৯ সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের আইসিইউতেই তিনি মারা যান।

এ প্রসঙ্গে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা বলেন, করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু হওয়ায় আজ সকাল সাড়ে নয়টায় যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় ও ইসলামিক ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দলের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে দাফন করার ব্যবস্থা নেওয়া হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি