১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১২ অক্টোবর ২০১৮ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য খান আহমেদ শুভ বলেছেন, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হওয়া ষড়যন্ত্র মোকাবেলায় সকল পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে বিরোধী শক্তি কৌশল পরিবর্তন করে নিজের মধ্যে বিরোধ সৃষ্টি কৌশল গ্রহণ করেছে।

শুক্রবার বিকালে উপজেলার উয়ার্শী ইউনিয়নের মস্তমাপুর গ্রামে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।

উয়ার্শী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এম এ মুরাদের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওয়াহিদ ইকবাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিরাজ মল্লিক প্রমুখ।

জেলা আওয়ামী লীগ নেতা খান আহম্মেদ শুভ দীর্ঘদিন ধরে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তোলে ধরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন হাট-বাজার ও গ্রামে সভা সমাবেশ ও উঠান বৈঠক চালিয়ে যাচ্ছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি