১২:৩৫ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা আতঙ্কে নাগরপুরের মানুষ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রাণঘাতি করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে। আর সবচেয়ে ভয়ঙ্কর ত্রাস তৈরি করেছে টাঙ্গাইলের নাগরপুরে। সর্বশেষ তথ্য অনুযায়ী গত রবিবার (৩১ মে) রাতে পাওয়া রিপোর্ট থেকে জানা যায় সরকারি হিসেবে এ উপজেলায় কর্মরত এসিল্যান্ড তারিন মসরুর, উপজেলার সুদাম পাড়ার আব্দুল খালেক (৬০) ও নাটাং এলাকার সন্তান হাটহাজারী মাদ্রাসার ছাত্র সজীব (২৫) সহ আক্রান্ত রোগীর সংখ্যা ২৪ হলেও ঢাকায় নমুনা দিয়ে আসা রোগী মিলিয়ে মোট রোগীর সংখ্যা ২৬। এর মধ্যে সোমবার পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ৫ জন।

ঈদের সময় ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর থেকে আসা মানুষের কারনে নাগরপুর এখন করোনা রোগীর হটস্পটে পরিনত হয়েছে। ঈদের দিন রাত থেকে নাগরপুরে হু হু করে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। দেশের অন্য স্থানগুলোর মত নাগরপুরেও বাসা বেঁধেছে প্রাণঘাতি এই ভাইরাস। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দেয়া তথ্য অনুযায়ী প্রতিদিন বাড়ছে রোগী শনাক্তের সংখ্যা। শনিবার ও রবিবার রেকর্ড সংখ্যক শনাক্তের তথ্য দিয়েছে উপজেলা স্বাস্থ্য অফিস। এই দুই দিনেই এই উপজেলায় আক্রান্ত হয়েছেন ০৮ জন। টাঙ্গাইল জেলায় এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে ১৮১ জন এর মধ্যে নাগরপুরেই ২৪ জন।

নাগরপুরের যেসব এলাকায় করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে তার মধ্যে  মামুদনগর, নাগরপুর সদর, সহবতপুর, মোকনা এলাকায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.রোকনুজ্জামান খান বলেন, নাগরপুর উপজেলা ঢাকা ও মানিকগঞ্জ জেলার সীমান্তবর্তী উপজেলা। এ উপজেলায় গাজীপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, সাভারসহ বিভিন্ন স্থান থেকে লোকজন এসেছে। মানুষ সচেতন না হওয়ায় করোনা রোগীর সংখ্যা বাড়ছে। আক্রান্ত ব্যক্তিরা বিভিন্ন হাসপাতাল ও নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। তিনি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলাবাসীকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি