১২:৪১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

হোম কোয়ারেন্টাইন না মানলে যেতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টার চালুর উদ্যোগ নিয়েছে প্রশাসন। জেলার মির্জাপুর ও ভূঞাপুর উপজেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টান সেন্টারগুলো প্রস্তুতের কাজ চলছে। যারা হোম কোয়ারেন্টাইন মানবে না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হবে। 

ভূঞাপুর উপজেলার ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও মির্জাপুর উপজেলার পোষ্টকামুরী গ্রামে অবস্থিত আলহাজ শফি উদ্দিন মিঞা অ্যান্ড একাব্বর হোসেন টেকনিক্যাল স্কুল ও কলেজে এই কোয়ারেন্টিন সেন্টার স্থাপন করা হয়েছে। সেখানে চিকিৎসক, নার্স, আয়া, বাবুর্চিসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। অস্থায়ী কোয়ারেন্টাইনটি প্রস্তুত করা হচ্ছে।

ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) মোহাম্মদ মহীউদ্দিন জানান, করোনার রোগী পাওয়া গেলে তাদের হাসপাতালের আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হবে। বাকি যারা তাবলিগ, বিদেশ ফেরত বা অন্যস্থান থেকে এসেছে অথবা করোনা রোগীদের সংস্পর্শে গিয়েছিল বা বাড়িতে হোম কোয়ারেন্টাইন মানছে না তাদের জন্য ওই বিদ্যালয়ে উপজেলা প্রশাসন কর্তৃক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রেখে চিকিৎসা দেয়া হবে। সেখানে সকল ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

তিনি আরো জানান, বিদ্যালয়ের একটি ভবনের দুই কক্ষের ১২টি বেড রাখার ব্যবস্থা করা হয়েছে। প্রথম পর্যায়ে সেখানে ৮টি বেড তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে বেডের সংখ্যা বাড়ানো হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাসরীন পারভীন জানান, প্রাতিষ্ঠানিকভাবে ওই বিদ্যালয়কে কোয়ারেন্টাইন করা হয়েছে। সেখানে সকল ধরনের ব্যবস্থা থাকবে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, মির্জাপুর উপজেলায় যারা হোম কোয়ারেন্টিন মানবে না তাদেরকে এই প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে রাখা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি