০৫:৫০ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কাউন্সিলর আমিনের উদ্যোগে বৃক্ষরোপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৬ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

প্রধানমন্ত্রী নির্দেশে টাঙ্গাইল পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুর রহমান আমিনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। 

শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়ার্ডের মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশানঘাটসহ প্রায় অর্ধশতাধিক ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গণে এই বৃক্ষরোপন করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর মোল্লা, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও ডেপুটি রেজিষ্টার মফিজুল ইসলাম মজনু, প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাজ্জাদ রহমত উল্লাহ খোসনবিশ, জনতা ব্যাংক কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার জাহাঙ্গীর আলম, এলজিইডি টাঙ্গাইল কার্যালয়ের কর্মকর্তা মাহবুবুর রহমান চাকলাদার হেলাল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জেলা ও ওয়ার্ড আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। 

এ কর্মসূচীর অংশ হিসেবে সকাল থেকে দুপুর পর্যন্ত ওয়ার্ডের দক্ষিণ থানাপাড়া, আলিয়া মাদ্রাসা, ব্যাপারী পাড়া জামে মসজিদ, আদি টাঙ্গাইল মস্জিদে নূর, বাজিতপুর হাট জামে মসজিদ, দক্ষিণ পূর্ব আদি টাঙ্গাইল বাইতুল ফালাহ জামে মসজিদ, আদি টাঙ্গাইল পূর্বপাড়া বাইতুল জান্নাত জামে মসজিদসহ আদি টাঙ্গাইল বসাকপাড়া মন্দির, আদি টাঙ্গাইল পূর্বপাড়া কালি মন্দির, গারাইল শ্মশানঘাটসহ প্রায় অর্ধশতাধিক ধর্মীয় উপাসনালয় প্রাঙ্গণে নিম আর কাঠাল গাছের চারা রোপন করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি