০২:৫৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা সচেতনতায় ব্যস্ত সময় পাড় করছেন ধনবাড়ীর মেয়র

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

বিশ্ব প্রাণঘাতি করোনাভাইরাস সারাবিশ্বে-ই আক্রমণ করছে এবং দিনদিন সংক্রমনের সংখ্যাও বেড়ে চলছে। এটা থেকে বাঁচার একমাত্র মাধ্যম হলো, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা, মুখে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং স্বাস্থ্য অধিদপ্তরের সকল পরামর্শ মেনে চলা। 

এ সকল বিষয়ে টাঙ্গাইলের ধনবাড়ীবাসীকে গণ-সচেতন করে যাচ্ছেন ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন। 

তিনি বলেন, সবাইকে করোনাভাইরাস সম্পর্কে আরো সচেতন হতে হবে। সচেতন হয়ে সবাইকে সচেতন করতে হবে এবং ঘরে থাকতে হবে। তাতে করে আমরা অদৃশ্য শত্রুর হাতে থেকে রক্ষা পাবো।

তিনি আরো বলেন, সন্ধ্যা ৬টার পর বাইরে বের হতে নিষেধ করেছে সরকার। নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। অতীব জরুরি প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ করেন। 

শুক্রবার  (১৭ এপ্রিল) বিকালে ধনবাড়ী বাসস্ট্যান্ড এলাকা ও সদরের বিভন্ন বাসার সামনে গিয়ে  হ্যান্ড মাইকিং করে সচেতন করে আসেন। আর তাকে গণ-সচেতনতায় সাহায্য করছেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণ-মাধ্যম কর্মী, সেচ্ছাসেবী সংগঠনের সদস্যারা। 

এ সময় অন্যানের মধ্যে  গণ-সচেতনতায় উপস্থিত ছিলেন, ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া, ধনবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সংবাদ ও মানবাধিকার কর্মী আব্দুল্লাহ আবু এহসান ও মো. ইউনুস প্রমূখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি