০৯:৫২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বসত ঘরে ১৭টি সাপ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ১৫ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার একটি বসত ঘরে ছিল ছোটবড় ১৭ টি দারাজ সাপ। সেই ঘরেই স্ত্রী সন্তান নিয়ে থাকেন এক স্কুল শিক্ষক। একটি সাপ মারার পর একে একে বাকি সাপগুলো বের হয়ে আসে। পরে সেগুলোও মারা হয়। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়া গ্রামের আব্দুল মজিদের বাড়িতে। 

ঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মজিদ বলেন ৫ দিন আগে রাতে আমি সোফায় বসে ছিলাম। এসময় দেখি একটি বিশাল আকৃতির সাপ দরজা দিয়ে ঘর থেকে বাইরে যাবার চেষ্টা করছে। ভয়ে ভয়ে সেই সাপটি মেরে ফেলি। পরে একই ঘরে শনিবার সন্ধ্যার পর দেখি খাটের কাছে কি যেন জলজল করছে। টর্জ লাইট দিয়ে দেখি আরেকটি সাপ। সেটিও মারি।
 
তিনি আরো বলেন রবিবার ঘরের মেঝে ভেঙে এবং খাট-আসবাবপত্র সরানো পর গর্তে ছোট বড় আরো ১৫ টি সাপ পাওয়া যায়। সারাদিন সাপগুলো এলাকার লোকজন নিয়ে মারা হয়েছে। একটি সাপ প্রায় ৬ ফুট লম্বা ছিল। বাড়ির আশেপাশের লোকজন বলছেন এ ঘরে আরো সাপ আছে। আমরা খুবই ভয়ে আছি। এখন অন্য ঘরে থাকতেছি।
 
আব্দল মজিদ মাস্টার বলেন আমার পাশের বাড়িতে একই পরিবারের ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার সাথে যোগ হয়েছে আবার সাপের ভয়। মহা বিপদে আছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি