০১:০০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একাব্বর হোসেন এমপি 

সময়ের আগেই উন্নত দেশের তালিকায় যুক্ত হবে বাংলাদেশ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৩ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি বলেছেন, নিজেদের মধ্যে মতভেদ ভুলে নেতাকর্মীরা দলের কর্মকান্ডে ঐক্যবদ্ধ থাকলে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার ঘোষিত সময়ের আগেই দেশকে উন্নত দেশের তালিকায় যুক্ত করতে সক্ষম হবেন। 

রোববার সকালে টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি-সম্পাদকের নেতৃত্বে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী এমপি একাব্বর হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে তার বাস ভবনে এলে তাদের উদ্দেশ্যে দেয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

এসময় নবনির্বাচিত সভাপতি সম্পাদককে এমপি একাব্বর হোসেন ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।  

পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক কাউন্সিলর হাজী মো. সিরাজ মিঞার সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে অন্যদের মধ্যে বক্তৃতা করেন মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সমুন, মির্জাপুর প্রেসক্লাব সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, কাউন্সিলর শহীদুর রহমান শিপন, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিল মোয়াজ্জেম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, ইঞ্জিনিয়ার তোফাজ্জল হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা হাজী আব্দুর রউফ দুলাল, হারুন অর রশিদ সরকার, রফিকুল ইসলাম প্রমুখ। 

এ সময় উপজেলা ও পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন ।  

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি