১২:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে করোনা উপসর্গে ব্যবসায়ীর মৃত্যু

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১২ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে শাহ আলম (৩০) নামের এক ব্যবসায়ী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ভোর পাঁচটার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। সে উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামের কছিম উদ্দিনের ছেলে।

জানা গেছে, উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার টেইলারিং ব্যবসায়ী শাহ আলম গত কয়েক দিন ধরে জ্বর, গলাব্যথা ও কাশিসহ করোনা উপসর্গে ভোগছিলেন। গত বুধবার সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে নমুনা দেন। বৃহস্পতিবার সংগৃহীত নমুনা ঢাকার জনস্বাস্থ্য ইনস্টিটিউটে (আইপিএইচ) পাঠানো হয় বলে স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে।

এদিকে বৃহস্পতিবার তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার ভোরে করোনা পরিক্ষার ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়। সকাল ১১টায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে মরদেহ দাফন করা হয়।
 
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাকসুদা খানম করোনার উপসর্গ নিয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, মির্জাপুরে এ পর্যন্ত করোনায় ৫৬ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের রেনু বেগম এবং বহুরিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী খলিলুর রহমান ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১৩ জন। অন্যরা নিজের বাড়িতে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি