১০:৫৩ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিএনপি থেকে আ’লীগ নেতা, সন্ত্রাসী কর্মকান্ড নিয়ে সংবাদ সম্মেলন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে কালিহাতীর পৌর আওয়ামী লীগের সভাপতি একসময়ের উপজেলা বিএনপি’র সদস্য আব্দুল মালেক তালুকদারের সন্ত্রাসী বাহিনীর কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। এতে অত্যাচারিতরা সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে তাদের আর্তনাদ তুলে ধরে বিচার দাবী করেছেন। 

কালিহাতীর এলেঙ্গায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে গ্রামবাসীর পক্ষে রেজাউল করিম তালুকদার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী আব্দুল মালেক তালুকদার তার নেতৃত্বে একটি সন্ত্রাসী বাহিনী তৈরি করেছেন। এর মধ্যে রয়েছেন হরিপুর গ্রামের শুকুর মাহমুদ, আরফান আলী তালুকদার প্রমুখ। 

এই বাহিনীটি দীর্ঘদিন যাবৎ পৌরসভার হরিপুর গ্রামে বিভিন্ন অপকর্ম করে আসছে। তাদের অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলেই তাদেরকে বিভিন্নভাবে হয়রানি ও হুমকি ধামকি দেওয়া হয়। অবসরপ্রাপ্ত সেনাসদস্য হালিম তালুকদার প্রতিবাদ জানালে তার বাড়িতে হামলা ও লুটপাট চালায় মালেক বাহিনীর সদস্যরা। 

হালিম তালুকদার বাদী হয়ে টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কালিহাতী আমলী আদালতে একটি মামলাও দায়ের করেন। আদালত মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তাধিন রয়েছে। এদিকে মামলা করার পর সন্ত্রাসীদের প্রাণনাশের ভয়ে তিনি নিরাপত্তাহীনতায় বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। 

ভূক্তভোগীরা বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী আব্দুল মালেক তালুকদার তার পেশিশক্তি ও টাকার জোরে বিভিন্ন অপকর্ম করলেও তিনি ধরা ছোঁয়ার বাইরে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ বিভিন্ন সরকারি দপ্তরে দেওয়া হয়েছে। কিন্তু কোন সুফল পাওয়া যাচ্ছেনা। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মালেক তালুকদারের সন্ত্রাসী কর্মকান্ডের বিচার দাবী করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ভুক্তভোগী রেজাউল করিম তালুকদার, মেহেদী তালুকদার, মজিবর মন্ডল ও হালিম তালুকদারের ছেলে রাসেল তালুকদারসহ আরো অনেকে। 

এ বিষয়ে মালেক তালুকদারের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি