০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে মন্ডপে মন্ডপে প্রশাসন ও মেয়রের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ অক্টোবর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুর উপজেলা  প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দুর্গোৎসবে পুজা মন্ডপে মন্ডপে শুভেচ্ছা স্বরূপ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ।

দুর্গোৎসবের মহা সপ্তমী ও অষ্টমী যথাক্রমে শুক্র ও শনিবার পৌর এলাকার ২২ টিসহ ৪৭টি মন্ডপে প্রশাসন পৌরসভা মিলে সাড়ে নয় হাজার মাস্ক বিতরণ করেছে। মন্ডপ সংশ্লিষ্ট ও  মন্ডপ পরিদর্শনে আসা ভক্ত নারী পুরুষ, শিশুদের জন্য এসব সামগ্রি বিতরণ করা হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে করোনা মহামারীর এ সময়ে করোনা প্রভাবমুক্ত তথা স্বাস্থ্য সুরক্ষায় পুজার শুভেচ্ছা স্বরূপ এ মাস্ক দেয়া হয়েছে।

মেয়র মাসুদ পারভেজ জানান, পৌর এলাকার ২২টি পুজা মন্ডপে সংশ্লিষ্টদের জন্য সাড়ে চার হাজার মাস্কের সাথে প্রয়োজন মতো হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ মধুপুর শাখার সাধারণ সম্পাদক অলক কুমার চৌধুরী স্বপন জানান, গত বারের চেয়ে উপজেলায় ৮টি মন্ডপ  কমে এবার ৪৭ টি মন্ডপ হয়েছে। এর মধ্যে বরাবরের মতো পৌর এলাকায় পুজা মন্ডপ ২২ টিতেই স্থি আছে।  করোনার কারণে স্বাস্থ্য সুরক্ষায় নজর রাখতে হচ্ছে। এ কাজে প্রশাসন ও পৌরসভা এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি