১১:৪৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে ত্রিমূখি সংঘর্ষে শিশুসহ নিহত ২, আহত ১১

মুশফিকুর মিল্টন  | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বাস-ট্রাক-সিএনজি ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১১ জন ।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার চাটিপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা সকলেই সিএনজির যাত্রী ছিলেন। নিহতরা হলো, ভূঞাপুরের ঘাটান্দির শিয়ালকোল এলাকার হীরামন বেগম (৬০) ও কালিহাতী উপজেলার তারাবাড়ি এলাকার মো. সোহেল রানার ছেলে মো. আব্দুল্লাহ (১৩)।

আহতদের মধ্যে কালিহাতীর সয়া পালিমা গ্রামের মোতালেব মিয়ার ছেলে সিএনজি চালক মো. রবিউল (৩৫) ও ভূঞাপুরের বারই গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী হাসনা বেগম (৩৫) পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি বাস ঘাটাইলের দিকে যাচ্ছিলো। অপর দিক থেকে আসা বালুবাহী একটি ট্রাক এলেঙ্গার দিকে যাচ্ছিলো। অপর দিকে পালিমা থেকে একটি সিএনজি চালিত অটো রিকশা ঘাটাইলের দিকে যাচ্ছিলো। বাস সিএনজিকে অতিক্রম করার সময় ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। পরে ট্রাকটি সিএনজির উপর উল্টে পরে। এতে সিএনজির সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায় ও সিএনজির দুই যাত্রীর ঘটনাস্থলেই নিহত হয়।

কালিহাতীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশগুলো পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি