১১:৩৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

৭১ বস্তা সরকারী চাল জব্দ

মধুপুরে ইউপি সদস্যসহ ২ জনের নামে মামলা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১০ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

টানা তিনদিন রশি টানাটানির পর অবশেষে খাদ্য বান্ধব কর্মসূচির (ফেয়ার প্রাইস) ও ত্রাণের ৭১ বস্তা চাল পাচারের অভিযোগে টাঙ্গাইলের ধনবাড়ী থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার মধুপুর উপজেলা খাদ্য পরিদর্শক আনিসুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। 

মামলার আসামীরা হলেন, গোালাবাড়ী ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুস সাত্তার এবং ধনবাড়ী উপজেলার ভাইঘাটের চাল ব্যবসায়ী নুরুল ইসলাম। 

নানা তালবাহানার পর জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলামের হস্তক্ষেপে অবশেষে টানা তিনিদিন পর চাল চুরি ও পাচারের অভিযোগে মধুপুরের গোলাবাড়ী ইউপি সদস্যসহ  দুই জনের বিরুদ্ধে ধনবাড়ী থানায় এ মামলা দায়ের হয়। 

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা জানান, ৭১ বস্তা চালের মধ্যে ২৪ বস্তা ফেয়ার প্রাইসের। বাকীটা ত্রাণসহ অন্যান্য খাতের। ঘটনাস্থল ধনবাড়ী উপজেলাধীণ হওয়ায় জব্দকৃত চাল ধনবাড়ী উপজেলা প্রশাসনের জিম্মায় দেয়া হয়েছে। ধনবাড়ী থানায় মামলা হয়েছে। একটু জটিলতা থাকায় তদন্তে বেশি সময় লেগেছে। 

জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম জানান, সরকারী চাল নয়ছয়ে কাউকে ছাড় দেয়া হবে না। ইতমধ্যেই মধুপুরের ইউএনওকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।

ধনবাড়ী থানার ওসি মোঃ চান মিয়া জানান, এ ব্যাপারে ধনবাড়ী থানায় মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

উল্লেখ্য, টাঙ্গাইলের ধনবাড়ীতে খাদ্যবান্ধব কর্মসূচী ও ত্রাণের ৭১ বস্তা সরকারী চাল গোপন সংবাদে অভিযোগ পেয়ে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা ধনবাড়ী উপজেলার ভাইঘাট বাঘিল রজনীগন্ধা রাইচ প্রসেসিং মিলে অভিযান চালিয়ে রোববার (০৭ জুন) রাতে জব্দ করে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি