০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যা শেষ হতেই শুরু হবে পুর্নবাসন ডা.এনামুর

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২২ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান  বলেছেন, বিশ্বের শক্তিশালী অনেক দেশেই প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক প্রাণহানী ঘটেছে। আল্লাহ রহমতে যা বাংলাদেশে ঘটেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আর বর্তমান সরকারের ব্যাপক প্রস্তুতির ফলেই এটা সম্ভব হয়েছে। ইতোমধ্যেই সারাদেশের বন্যা দূর্গত মানুষের মাঝে পর্যাপ্ত ত্রান সামগ্রী বিতরন করা হচ্ছে। এছাড়াও বন্যা শেষ হতেই শুরু হবে পুর্নবাসনের কাজ। 

সোমবার সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার গরিলাবাড়ী বাঁধ এলাকায় বন্যা ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশকে পিছিয়ে দিতে ষড়যন্ত্র অব্যাহত আছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পের কাছে করা মিথ্যা অভিযোগ তারই একটি অংশ। আমরা আর বাংলাদেশ আগুন দিয়ে পোড়োনো দেখতে চাই না।

ত্রাণ বিতরন অনুষ্ঠানে পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন, দ্রুতই কালিহাতীতে বন্যা আর নদী ভাঙন প্রতিরোধে দুইশ ৩৩ কোটি টাকা ব্যয়ে শক্তিশালী বাঁধ নির্মান করা হবে। 
এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, জেলা প্রশাসক শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়।  

ত্রাণ বিতরন অনুষ্ঠানে বন্যা দূর্গত সহস্রাধিক মানুষের হাতে ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি