১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সুধের টাকা পরিশোধ করতে না পাড়ায় ব্যবসায়ীর আত্মহত্যা 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৩ জুন ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের আদালত পাড়ার সুধী ব্যবসায়ী প্রিন্সের ঋণের টাকা পরিশোধ করতে না পেরে, মৃত: সুধির কুমার দাসের ছোট ছেলে, মুকুল কুমার দাস (৪৮) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন তার পরিবার। 
 
ফাঁকা বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

টাঙ্গাইলের আদালত পাড়ায় ব্যাঙ্গের ছাতার মত সুধী ব্যবসায়ীর জন্ম হওয়ায় প্রায়ই এমন ঘটনা ঘটছে।

সোমবার আনুমানিক সকাল ১০টায় টাঙ্গাইল পৌরসভার ১৪ নং ওয়ার্ডের আদালত পাড়ায় এ ঘটনা ঘটে । 

পারিবারিক সূত্রে জানা যায়, মুকুল একজন শান্ত স্বভাবের মানুষ ছিল, তবে দীর্ঘদিন যাবত তিনি বাসার পাশে একটি মনোহারী দোকান করে আসছিল, তবে স্থানীয় সুধী ব্যবসায়ী প্রিন্সের কাছ থেকে তিনি বছর খানেক আগে ১ লক্ষ টাকা সুধ নেয়, নিয়ম অনুযায়ী প্রত্যেক সপ্তাহে তিনি সুধের টাকা পরিশোধ করতে থাকে, তবে ব্যবসায়ীক অবস্থা কিছুটা খারাপ হওয়ায় মুকুল সুধের টাকা দিতে একটু সময় চায় তবে প্রিন্স তার কোনকথা শুনতে রাজি হয়না, এমতাবস্থায় মুকুল তার শশুর বাড়ী বেড়াতে গেলে, সেখানেও সুধী কারবারি প্রিন্স তার দলবল নিয়ে তার শশুর বাড়ীতে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন, বলে অভিযোগ করেন নিহত মুকুল দাসের স্ত্রী  । 

আত্মহত্যার বিষয়ে মুকুল দাসের বড় ভাই, টাঙ্গাইল জজ কোর্টের আইনজীবী সহকারী, স্বপন কুমার দাস বলেন, প্রিন্স আমার ভাইকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, বিভিন্ন ধরনের হুমকি প্রদান ও নানামুখী চাপের কারনেই আমার ভাই আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন । 

 আত্মহত্যার বিষয়ে অভিযুক্ত প্রিন্সের বলেন, ২ জুন আমি তার শ্বশুড় বাড়ীতে গিয়ে টাকার জন্য দিয়েছি। আমি তার কাছে টাকা পাই তো চাইতে পারব না । 

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার (ওসি তদন্ত)  সাদিকুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি