০১:১১ পিএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে যৌনপল্লীর শিশুদের পাশে সেক্টর কমান্ডারস ফোরাম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১৩ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকা টাঙ্গাইলের যৌনকর্মীরা। খদ্দের না থাকায় আয় রোজগার বন্ধ প্রায় তিন মাস ধরে। এতে তাদের শিশু সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছেন না অসহায় যৌনকর্মীরা। অসহায় এসব শিশু সন্তানদের খাবারের জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেছে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১।

শনিবার (১৩ জুন) দুপুরে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেণু ও সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার উল আলমের আর্থিক সহযোগিতায় টাঙ্গাইলের কান্দাপাড়ার যৌনপল্লীর ৬৫জন যৌনকর্মীর শিশুদের জন্য প্রত্যেককে দুই হাজার টাকা করে প্রদান করা।

এসময় মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেণু বলেন,"গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর আমরা জানতে পারি যৌনপল্লীর শিশুরা খাদ্য সংকটে ভুগছে। এরপরই আমরা এই শিশুদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করি। মুক্তিযোদ্ধা হিসেবে করোনাকালীন সময়ে এই শিশুদের পাশে থাকাটা মানবিক তাগিদ মনে করেছি।"

ফোরামের যুগ্ম তথ্য ও প্রচার সম্পাদক মুঈদ হাসান তড়িৎ বলেন,"লকডাউনে যৌনপল্লী বন্ধ থাকায় শিশুদের খাবার বা জরুরি ঔষুধ ক্রয় করার মত সামর্থ্য অসহায় যৌনকর্মীদের নেই। তাদের মুখে খাবার তুলে দিতেই ফোরামের এ উদ্যোগ।"

বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ফোরামের জেলা কমিটির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা ইউনুস আলী, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান খান, নারী মুক্তি সংঘের সাধারণ সম্পাদক হাসি বেগম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি