১০:০৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এবার হচ্ছে না টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২২ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের রসুলপুরে এবার ‘জামাই মেলা খ্যাত’ শতাব্দী প্রাচীন বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে না। প্রতিবছর (সনাতন পঞ্জিকা অনুসারে) ১১-১৩ বৈশাখ ৩ দিনব্যাপী সদর উপজেলার রসুলপুর বাছিরন নেছা উচ্চ বিদ্যালয় মাঠে মেলাটি অনুষ্ঠিত হয়। 

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণের আশংকায় মেলা পরিচালনা কমিটি বন্ধের সিদ্ধান্ত ঘোষণা দিয়েছে। কমিটির আহবায়ক ফজলুল হক ও সদস্য সচিব আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। এতে আনন্দে পড়েছে ছাই, ব্যবসায়ে ব্যাপক ক্ষতি হবে।

ঐতিহ্যবাহী জামাই মেলা যুগ যুগ ধরে চলে আসা বাঙালী সংস্কৃতির সাথে মিশে গেছে। তারই ধারাবাহিকতায় শত বছর ধরে রসুলপুর গ্রামে অনুষ্ঠিত হয়ে আসছে ‘জামাইমেলা’। এ মেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। দূর দূরান্ত থেকে জামাইয়েরা আসেন। ছোট ছেলেমেয়েদের জন্য আয়োজন করা হয় নানা বিনোদন ব্যবস্থার। মেলায় থাকে ছোট-বড় প্রচুর স্টল, বিভিন্ন ধরনের খেলনা, কসমেটিকস, খাবারের দোকান। ঐতিহ্যবাহী এই মেলায় ব্যবসা করতে দেশের বিভিন্ন স্থান থেকে এসেছেন ব্যবসায়ীরা।তিনদিনে রসলপুরসহ আশেপাশের অন্তত ৩০টি গ্রামের লাখো মানুষের সমাগম ঘটে এই মেলায়। 

স্থানীয়রা বলেন, ‘জন্মের পর থেকেই আমি এ মেলা দেখে আসছি। শ্বশুড়রা এ মেলা উপলক্ষে জামাইদেরকে টাকা দেয়, আর জামাইরা এর সাথে কিছু টাকা যোগ করে মেলা থেকে বিভিন্ন কিছু কিনে। মেলা এবার হবে না তাই খুবই খারাপ লাগছে।

স্থানীয় ব্যবসায়ীরা বলেন, প্রতিবছরই মেলায় কেনা বেচা করে লাভবান হই। ভাইরাসের কারণে মেলা হবে না। আমরা ভালই ক্ষতিগ্রস্থ হবো।

রসুলপর গ্রামের সন্তান বিশিষ্ট কথা সাহিত্যিক ও সাংবাদিক রাশেদ রহমান বলেন, ‘আমাদের এ মেলায় ছোট বড় মিলিয়ে প্রায় ৩ শতাধীক দোকান বসে। এই মেলা টাঙ্গাইল জেলার মধ্যে ঐতিহ্যবাহী মেলা। মেলা শুরু হওয়ার আগেই গ্রামের জামাই এবং বউয়েরা আসেন। তারা বিভিন্নভাবে মেলা উপভোগ করে থাকেন। মধ্যবয়স্ক এবং ছাত্র-ছাত্রীরা এই মেলা বেশী উপভোগ করেন। মেলায় মিষ্টি জাতীয় জিনিস বেশী বিক্রি হয়। এক মাস থেকে মেলার প্রস্তুতি নেয়া হয়। করোনা ভাইরাসের কারণে মেলাটি বন্ধ করা হয়েছে। আশা করি আগামী বছর আবার জাকজমকপূর্ণভাবে মেলা অনুষ্ঠিত হবে। আমরা অনেক আনন্দ করবো।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি