১১:৩০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মাভাবিপ্রবি এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৮ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর আবেদন করেছে শিক্ষার্থীরা।

রবিবার বিকাল ৩ টায় সাধারন শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল, কর্মী মানিক শীল, নুরন্নবী হোসেন ও রবিউল ইসলাম স্বাক্ষরিত একটি লিখিত আবেদন সাধারন শিক্ষার্থীরা প্রক্টর ড. মোঃ সিরাজুল ইসলামের হাতে তুলে দেয়।

লিখিত আবেদনে বলা হয়, সম্প্রতি সারাদেশে ডেঙ্গুজ্বর মহামারি আকার ধারণ করেছে। ইতিমধ্যে সারাদেশে অনেক প্রাণহানী ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র জলাশয়, ময়লা আবর্জনা ও ঝোপঝাড়ে মশার বংশবিস্তার হওয়ার আশংকা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সকলের কথা চিন্তা করে মশার বংশবিস্তার যেন না হয় বা মহামারী আকার ধারন না করে সেজন্য অনতিবিলম্বে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মর্জি হয়।

এ বিষয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিবিড় পাল বলেন, ডেঙ্গজ্বর বাংলাদেশে মহামারি আকার ধারন করেছে এবং এই জ্বরে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ অনেকে মারা গেছেন। এই ভাইরাস আমাদের ক্যাম্পাসে যেন ছড়িয়ে পড়তে না পারে সেই জন্য এডিস মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমরা আবেদন করেছি।

মাভাবিপ্রবি শাখা ছাত্রলীগ শিক্ষার্থীদের জান-মালের নিরাপত্তার দায়িত্বে সদা জাগ্রত।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি