১০:১০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরের বিনোদন কেন্দ্রগুলোতে উপচেপড়া ভিড়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ জুলাই ২০২১ | |
স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিনোদন প্রেমীদের ভীর। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

কঠোর লকডাউনেও ঈদ পরবর্তী সময়ে টাঙ্গাইলের নাগরপুরের বিনোদন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিনোদন প্রেমীদের ভীর লক্ষ্য করা গেছে। সরকার ঘোষিত বিধিনিষেধ বলবত থাকলেও প্রশাসনের তদারকি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে সমগ্র উপজেলায় করোনা রোগী বৃদ্ধির আশংকা করছেন অনেকেই।

ঈদের দিন থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দেখা যায় উপেন্দ্র সরোবর (দীঘি) ও কেদারপুর ধলেশ্বরী নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতুতে মানুষের উপচে পড়া ভিড়। সেখানে কোন রকম সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ঈদ আনন্দে মেতে উঠেছেন নানা বয়সের দর্শনার্থীরা।

ঋতু বৈচিত্রের দেশ বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য্য দেখতে কার না ভাল লাগে। ব্যস্তময় জীবনে সুযোগ পেলেই একটু স্বস্তি পেতে পরিবার পরিজন নিয়ে বেড়িয়ে পড়েন। ঈদের আনন্দকে উপভোগ করতে কোন রকম সামাজিক দুরত্বের তোয়াক্কা না করে ছুটে আসছেন তারা। 

নাগরপুর উপজেলায় উল্লেখযোগ্য কোন বিনোদন কেন্দ্র না থাকায় এই দুটি স্থান ঈদে দর্শনার্থীদের আগমনে মূখোরিত হয়ে উঠে। তাই ঈদ উপলক্ষ্যে আনন্দ উপভোগ করতে বিনোদন প্রেমিদের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে উপেন্দ্র সরোবর (দীঘি) ও শেখ হাসিনা সেতু।  প্রাকৃতিক সৌন্দর্য্য ও মনোমুগ্ধকর পরিবেশ থাকলেও মুখে মাস্ক বিহীন অধিক সংখ্যক লোকের সমাগমে স্বাস্থ্যঝুকি বাড়ার আশংকা দেখা দিয়েছে।

স্বাস্থ্যবিধি না মেনে এসব এলাকায় হাজার হাজার নারী-পুরুষ, শিশু, কিশোর-কিশোরী ভীড় করছে। কেউ নৌকা ভাড়া নিয়ে আবার কেউ তীরে দাঁড়িয়ে ধলেশ্বরীর অবগাহন ও তার আগ্রাসী রুপ প্রত্যক্ষ করছে। নৌকা ও মিনি ট্রাক নিয়ে উচ্চস্বরে গান ও মিউজিকের তালে তালে চলছে উদ্যাম নৃত্য। সেতু নিচে দোকনীরা রীতিমত পসরা সাজিয়ে বসেছেন। 

এ দিকে স্থানীয়দের অভিযোগ ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসছে এবং কোন রকমের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। এতে ব্যাপক হারে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা রয়েছে। তা ছাড়া বেপরোয়া গতিতে উঠতি যুবকদের মটরসাইকেল চালানোয় স্থানীয়দের মাঝে দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি