১০:১১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বিধিনিষেধ উপেক্ষা করে টাঙ্গাইলের বিনোদন কেন্দ্রে উপচেপড়া ভিড়

আরিফ উর রহমান টগর | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৩ জুলাই ২০২১ | |
বাসাইলের বাসুলিয়া বিলে বিনোদন প্রেমীদের উপচেপড়া ভিড়। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের তিন বিনোদন কেন্দ্রে ঈদ পরবর্তী সময়ে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিনোদনপ্রেমিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সরকার ঘোষিত কঠোর লকডাউন চলমান থাকলেও বিনোদন কেন্দ্রগুলোর অধিকাংশেই তদারকি না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। 

স্বাস্থ্যবিধি না মেনেই ওই বিনোদন কেন্দ্র গুলোতে অনায়াসে চলছে শত শত মানুষ। এতে ওই এলাকা গুলোতে দেখা দিয়েছে চরম করোনা ঝুঁকির শঙ্কা।

শুক্রবার (২৩ জুলাই) সরেজমিনে টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া, কালিহাতী উপজেলার বঙ্গবন্ধুসেতু সংলগ্ন গড়িলাবাড়ি, যমুনার নিউ ধলেশ^রীর মোহনায় বেলটিয়া, আলীপুর, ঘাটাইল উপজেলার দেওপাড়া-ধলাপাড়া সড়কে কাটাখালী এলাকায় বিনোদন প্রেমিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

স্বাধ্যবিধি না মেনে এসব এলাকায় শ’ শ’ নারী-পুরুষ ভিড় করছে। কেউ নৌকা ভাড়া নিয়ে আবার কেউ তীরে দাঁড়িয়ে যমুনার আগ্রাসী রূপ প্রত্যক্ষ করছে। আর বাসাইলের বাসুলিয়া বিলে নৌকা নিয়ে উচ্চস্বরে গান ও মিউজিকের তালে তালে চলছে উদ্দ্যাম নৃত্য। 

ইতোপূর্বে বৃহস্পতিবার এ বিলে নৌকা নিয়ে পিকনিকে নাচানাচি করার সময় ৩৮জন যাত্রী নিয়ে একটি নৌকা তলিয়ে যায়। যদিও এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। 

দেওপাড়া-ধলাপাড়া সড়কের কাটাখালীতে রীতিমত পসরা সাজিয়ে ২০ টাকার টিকিটের মাধ্যমে কফি হাউজে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। 

অভিযোগ রয়েছে, স্ব স্ব এলাকার স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের ছত্রছায়ায় করোনাকালেও চলছে এসব বিনোদন কেন্দ্র। বিনোদন কেন্দ্র নাম ব্যবহার করে ওই শ্রেণির ব্যক্তিরা পেতেছেন ব্যবসার ফাঁদ। এতে করোনা ঝুঁকির মধ্যে পরছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর হোসেন জানান, খবর পেয়ে তিনি ভ্রাম্যমান আদালত নিয়ে বাসুলিয়ার দিকে যাচ্ছেন। 

কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা জানান, লকডাউন বাস্তবায়নে একটি ভ্রাম্যমান আদালত মাঠে রয়েছে। তিনিও ওই এলাকায় মোবাইল টিম পাঠাচ্ছেন। 

খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার কথা জানান ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফারজানা ইয়াসমিন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি