১১:২৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত ৬, আহত ১০

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে ট্রাক উল্টে এক নারীসহ ৬ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছে আরও ১০ জন ৷ শনিবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কান্দিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন, বগুড়ার ধুপচাচিয়া এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আলেক (৪৫), একই জেলার আনছার আলীর ছেলে দেলোয়ার হোসেন বাবু (৩০), রংপুর জেলার ষটিবাড়ি গ্রামের বাদশা মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) এবং টাঙ্গাইলের গোপালপুরের বাসিন্দা জুলহাস (৫০)। এছাড়াও নিহত দুই যাত্রীর নাম পরিচয় পাওয়া যায়নি। 

হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট কামাল হোসেন জানান, আজ ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী সিমেন্ট বোঝাই একটি ট্রাক টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকায় পৌঁছালে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি রাস্তায় মাঝে উল্টে যায়। এঘটনায় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই ট্রাকটির ছাদে থাকা এক নারী যাত্রীসহ পাঁচ পুরুষসহ মোট ৬ জন নিহত হয়। এই ঘটনায় আহত আরও ১১ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও জানান, হতাহতরা সবাই নিন্ম আয়ের মানুষ। করোনা আতঙ্কে গণপরিবহন না থাকায় তারা ট্রাকের ছাদে করে বাড়ি ফিরছিলেন। 

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর পরই খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়। এসময় সিমেন্টের বস্তার নিচে চাপা পড়া ৫ জনকে মৃত ও ১১ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পরে আরো এক যাত্রীর মৃত্যু হয়।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি