১২:৩৯ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে করোনা আক্রান্তের বাড়ীসহ ১০ বাড়ি লকডাউন

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে নতুন করে শাহীনুর রহমান (২৮) নামে আরো ১ যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সে নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের আরফান আলীর ছেলে। 

সে ঢাকায় এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে আক্রান্তের বাড়িসহ আশপাশের মোট ১০টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।  এনিয়ে এ উপজেলায় ৪ জনের দেহে করোনার ভাইরাস শনাক্ত হল।  

মঙ্গলবার সকালে  উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১০ এপ্রিল সে এর আগে আক্রান্ত উপজেলার নন্দপাড়া গ্রামের সেলিম রেজার সাথে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। গত ১৭ এপ্রিল তার সহকর্মী সেলিম রেজার দেহে করোনা সংক্রমন ঘটলে সে নিজে থেকে হোম কোয়ারেন্টাইনে চলে যায়। পরে রোববার তার নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হয়। 

আজ মঙ্গলবার সকালে ফলাফলে পজেটিভ আসে। পরে ওই বাড়িসহ ১০ টি বাড়ি লকডাউন করা হয়েছে। 

তিনি আরো বলেন, আক্রান্ত যুবক ঢাকার এরিস্টোফার্মা ওষুধ কোম্পানিতে চাকরি করেন। এর আগে উপজেলার নন্দপাড়া গ্রামে যে ব্যক্তি আক্রান্ত হয়েছেন তার সাথেই তিনি একত্রে কাজ করতেন। এ নিয়ে এ উপজেলায় মোট ৪ জন আক্রান্ত হলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি