০১:০২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২১ আগস্ট ২০১৯ | |
, টাঙ্গাইল :

২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরনে টাঙ্গাইলের নাগরপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২১ আগষ্ট) সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের রাজনৈতিক  কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ২১ আগষ্ট গ্রেনেড হামলায় নিহত বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। 

এ গ্রেনেড হামলায় জড়িতদের দেশে এনে বিচারের মুখোমুখি করতে  সরকারের প্রতি আহবান জানিয়ে ও শহীদদের আত্মত্যাগ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম অপু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা খাতুন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন, ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনিসুজ্জামান তুহিন, নাগরপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আল মামুন প্রমূখ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী শান্তি সমাবেশে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তৃতার শেষ পর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে ওই সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়।

এই হামলায় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। এছাড়াও আহত হন আরো ৪০০ দলীয় নেতা-কর্মী। আহতদের অনেকেই চিরতরে পঙ্গুত্ব বরন করেছেন। তাদের অনেকেই এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি