১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৯ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

জাতীর জনকের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইলে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টূর্নামেন্ট। আইপিএল-বিপিএল এর আদলে এই প্রথম বারের মত বৃহত এই টূর্নামেন্টের আয়োজন করছে টাঙ্গাইলের সাবেক ক্রিকেটারদের সংগঠন ফ্রেন্ডস এসোসিয়েশন।

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক এর পৃষ্ঠপোশকতায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টুর তত্বাবধানে অনুষ্ঠিত হবে এই টূর্নামেন্ট।

টাঙ্গাইলে প্রথম বারের মত কোন আয়োজনে নিলামে উঠছে ক্রিকেটাররা। আর টূর্নামেন্টে ৬টি ফ্রাঞ্চাইজি অংশ নিচ্ছে বলেও জানিয়েছেন আয়োজকরা। ইতিমধ্যে ফ্রাঞ্চাইজ ৬টিও চূড়ান্ত করা হয়েছে।

তৃণমূলের খেলোয়ারদের মেধার বহিঃপ্রকাশ ঘটিয়ে সামনের কাতারে তুলে আনতেই বৃহত এ আয়োজন বলে জানিয়েছেন টূর্নামেন্ট কমিটির সদস্য সচিব সুমন সরকার।

টাঙ্গাইলের ক্রিকেটের হারানো গৌরব ফিরিয়ে আনতেই এই উদ্যেগ বলে জানিয়েছেন টূর্নামেন্ট কমিটির আহ্বায়ক মোঃ আরাফাত রহমান।

ক্রিকেটের এই আয়োজন করোনার সময় মন ভালো করার মত কোন আয়োজন হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা ক্রিকেট প্রেমিদের।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি