০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে সরকারি শিক্ষকদের সাথে আ’লীগ মেয়র প্রার্থীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৬ জানুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র মাসুদুল হক মাসুদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা করেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকারা। 

পৌরসভা নির্বাচনকে সামনে রেখে একজন প্রার্থীর সাথে নির্বাচনে দায়িত্ব পালনকারী শিক্ষকদের মতবিনিয়ম নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে এলাকা জুড়ে। তবে মতবিনিময় সভাটি উপজেলা শিক্ষক সমিতি ঘরের উন্নয়ন কর্মকান্ড নিয়ে বলে দাবি করেছেন সমিতির সভাপতি। 

মঙ্গলবার (৫জানুয়ারি) দুপুরে ভূঞাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।

উপজেলা রির্টানিং অফিসার ও অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোশারফ হোসেন বলেন, নির্বাচনী প্রতীক বরাদ্দের আগে কর্মরত শিক্ষকসহ যেকোন ব্যক্তি প্রার্থীদের সাথে গণসংযোগ ও মতবিনিময় করতে পারেন প্রার্থীরা। তাই প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী মতবিনিময় সভা আচরণ বিধি লঙ্ঘন বলা যাবে না।

তিনি বলেন, প্রতীক দেওয়ার পর নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কেউ যদি প্রার্থীদের সাথে মতবিনিময়, মিছিল, মিটিং ও জনসভায় অংশ নেয় সেক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। 

তবে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা ছাড়া কোন মন্তব্য করা যাবেনা বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমা বেগম।

নির্বাচনের আগে সরকারি প্রাথমিক শিক্ষক-শিক্ষিকা নিয়ে আওয়ামী মনোনিত মেয়র প্রার্থীর সাথে মতবিনিময় প্রসঙ্গে ভূঞাপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুর রহমান বলেন, শিক্ষক সমিতি ঘরের উন্নয়ন নিয়ে এ মতবিনিময় করা হয়েছে। 

তিনি আরো বলেন, সমিতির উপদষ্টা হওয়ায় ওই সভায় আওয়ামীলীগ মনোনিত প্রার্থী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় অংশ নেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর আহম্মেদ ছোটমনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আ.লীগ মনোনিত মেয়র প্রার্থী মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা আ'লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাংগঠিক সম্পাদক মিনহাজ উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি