০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে জ্বরে গার্মেন্টস কর্মীর মৃত্যু, নিহ‌তের বা‌ড়ি লকডাউন

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মধুপুরে জ্বরে আক্রান্ত এক গার্মেন্টস কর্মীর মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার মহিষমারা ইউনিয়নের টেক্কার বাজার গ্রামের হাসেন আলীর ছেলে হবিবুর রহমান হ‌বি (৩৫) ওই যুবক মারা যান। 

এঘটনায় ওই বা‌ড়ি লকডাউন ঘোষণা করা হ‌য়ে‌ছে। এর আ‌গে গত রোববার তিনি ঢাকা থেকে বাড়িতে এসেছিলেন।  উপ‌জেলার মহিষমারা ইউ‌নিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন জানান, হাবিবুর ঢাকায় গার্মেন্টসে কাজ করতেন। রোববার জ্বর নিয়ে বাড়িতে এসেছিলেন। বিষয়টি তার পরিবারের লোকজন গোপন রেখেছিলো। সোমবার থেকে তার পাতলা পায়খানা শুরু হয়েছিল। মঙ্গলবার রক্ত বমি হয়েছে। 

দুপুরে তার মৃত্যুর পরই এলাকায় ‘করোনায় আক্রান্ত’ হয়ে মারা গেছে বলে খবর ছড়িয়ে পড়ে। আশেপাশের বাড়ির লোকজনও দূরে সরে যায়। 

মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিম পাঠানো হয়েছে। তারা নমুনা সংগ্রহ করবেন। 

টাঙ্গাইলের সিভিল সার্জন ওয়াহীদুজ্জামান জানান, আইইডিডিসিআর এর প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক রুবিনার নেতৃত্বে একটি দল মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করার জন্য তার বাড়িতে গিয়েছেন। ওই ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছিলো কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হবে। ওই দলের তত্ত্বাবধানে মৃত ব্যক্তির দাফন হবে। মৃত ব্যক্তির বাড়ি অবরুদ্ধ (লকডাউন) করা হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি