০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যমুনা গ্রুপের চেয়ারম্যানের স্মরণে দোয়া মাহফিল

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৬ জুলাই ২০২০ | |
, টাঙ্গাইল :

যমুনা টিভির প্রতিষ্ঠাতা ও দৈনিক যুগান্তর পত্রিকা দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনায় টাঙ্গাইলের ধনবাড়ী প্রেসক্লাবের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

রোববার দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের ধনবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত ওই স্মরণসভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল প্রতিনিধি আনছার আলী।

যুগান্তর প্রতিনিধি এস.এম শহীদের সঞ্চালনায় স্মরণসভায় বক্তৃতা করেন শহীদ বুদ্ধিজীবী ধনবাড়ীর  মুহাম্মদ আখতারের অনুজ ও ধনবাড়ী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অবিভক্ত মধুপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মীর  আশরাফ হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, প্রভাষক বেলাল আহমেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি জীবন মাহমুদ শক্তি, মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, উন্নয়ন সংগঠন নিজেরা করি’র অবনীন্দ্র নাথ রায়, ভূমিহীন নেতা কছিম উদ্দিন।

এছাড়াও স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা  ছোহরাব আলী মাস্টার, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জয়নাল আবেদিন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী  আব্দুল্লাহ আবু এহসান খোকন, মো. ইউনুস, রমজান আলী, হাফিজুর রহমান, জহুরুল ইসলাম মিলন, মৌসুমি তাজনীন মৌ, আবুল হোসেন, সংবাদপত্র এজেন্ট ওমর আলী ফকির প্রমুখ।

বক্তাগণ বলেন, প্রয়াত নুরুল ইসলাম বাবুলের প্রতিষ্ঠিত যমুনা গ্রুপ দেশের উন্নয়ন ও অর্থনীতিতে অগ্রণী ভূমিকা রেখেছে। প্রথমে প্রয়াত নুরুল ইসলাম বাবুলের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে মহামারী করোনা থেকে দেশ তথা মানব জাতি রক্ষাসহ  প্রয়াত নুরুল ইসলাম বাবুলের এবং সকলের জন্য কল্যাণ কামনায় দোয়া করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি