০২:১৪ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাজি ধরে নদী সাঁতরাতে গিয়ে নিখোঁজ ১

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০১৭ | | ২২৬৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে দুই লিটার কোমল পানিয় বাজি ধরে সাঁতরিয়ে নদী পারি হতে গিয়ে রাজা বাসফৈর (১৮) নামের এক যুবক নিখোঁজ রয়েছে।

সোমবার বিকেল পাঁচটার দিকে লৌহজং নদীর কুমুদিনী হাসপাতাল খেয়াঘাট এলাকায় লৌহজং নদীতে এ ঘটনা ঘটে। রাজা বাসফৈর কুমুদিনী হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল পাঁচটার দিকে কুমুদিনী হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী রাজা বাসফৈর ও তার সহকর্মী আকাশ বাসফৈর (২০) দুই লিটার কোমল পানি বাজি ধরে লৌহজং নদী পারি দিতে সাঁতার দেন। আকাশ সাঁতরিয়ে নদী পার হয়ে তীরে উঠতে পারলেও নদীর মধ্যে গিয়ে রাজা তলিয়ে যায়। এসময় রাজা বাঁচাও বাঁচাও বলে চিৎকারও করেছে বলে নদীর তীরে দোকানীরা জানিয়েছেন।

কুমুদিনী হাসপাতাল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস মির্জাপুর অফিসে খবর দিলে ফায়ার ব্রিগেড সদস্যরা ঘটনাস্থলে যান।

মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আতাউর রহমান বলেন, যেহেতু ঘটনার আধা ঘন্টা চলে গেছে। টাঙ্গাইলে ডুবুরি না থাকায় ঢাকায় যোগাযোগ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

কুমুদিনী হাসপাতালের সহকারি প্রশাসক সৈয়দ হায়দার আলী বলেন, রাজা ও আকাশ কুমুদিনী হাসপাতালের পরিচ্ছন্ন কর্মী। রাজাকে উদ্ধারের বিষয়ে যত দূর সহযোগিতা করা প্রয়োজন তা করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি