০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদে জু’মার নামাজে মুসল্লি ও দর্শনার্থী নেই

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১০ এপ্রিল ২০২১ | |
, টাঙ্গাইল :

মহামারী দ্বিতীয় দফায় করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে সারাদেশে লকডাউন চলছে তাই সকল দর্শনীয় স্থান বন্ধ ঘোষণা করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় টাঙ্গাইলের গোপালপুর দক্ষিণ পাথালিয়া গ্রামের ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজে মুসল্লি ও দর্শনার্থী নেই বললেই চলে। 

শুক্রবার সরেজমিন গিয়ে দেখা যায়  মসজিদের মূল ফটকে জনসচেতনামূলক লিফলেট ঝুঁলানো রয়েছে এবং সকলকে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে প্রবেশ করার অনুরোধ জানানো হচ্ছে। 

২০১ গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.রফিকুল ইসলাম জানান, মসজিদের প্রবেশমুখেই করোনা ভাইরাসের সচেতনামূলক এবং স্বাস্থ্যবিধি মানার দিক নির্দেশনা মুলক ব্যানার দেওয়া আছে। তবে করোনা মহামারীতে দর্শনার্থী কম হওয়াই ভালো। তিনি আরো জানান, প্রথম রোজার দিন থেকেই ৩০ জন হাফেজ দ্বারা প্রতিদিন একটি করে কোরআন খতম দেওয়া হবে, মোট ৩০ খতম দেওয়া হবে। মহামারী করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরন করেছেন তাদের রুহের মাগফিরাতের কামনা জন্য ও দ্রুত করোনা থেকে মুক্তি পেতে এবং দেশ ও দেশবাসীর জন্য দোয়া কামনা করা হবে। 

আশেপাশের ব্যবসায়ীরা বলেন, এখানে শুধু আমাদের বাহিরে পর্যটক ও দর্শনার্থী দিয়ে ব্যবসা তাই দর্শনার্থী ও মুসল্লীরা না আসলে আমাদের বিক্রি হয় না। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি