০৯:৫৮ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনা সচেতনায় অ্যাপস তৈরি করলেন আল-আমিন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

করোনা ভাইরাসের প্রতিকার নিয়ে জনসচেতনামূলক অ্যাপস তৈরি হয়েছে। অ্যাপসটি তৈরি করেছেন টাঙ্গাইলের কালিহাতী সদরের কালিহাতী গ্রামের নায়েব আলীর ছেলে আল-আমিন। আল-আমিন কালিহাতী শাজাহান সিরাজ কলেজ থেকে এইবার এইচএসসি পরিক্ষার্থী।

আল-আমিন জানায়, করোনার প্রতিকার অ্যাপসটি মূলত বানানো হয়েছে করোনা ভাইরাস নিয়ে সবাইকে সচেতন করার জন্য। আতংঙ্কিত না হয়ে সকলে সচেতন হলে এই মহামারী মোকাবেলা করা সম্ভব। অ্যাপসটির ভিতরে ৮ টি বিভাগ রয়েছে। যার মাধ্যমে জানা যাবে করোনা ভাইরাস কিভাবে ছড়ায় করোনা হলে কেমন লক্ষণ দেখা দেয় এবং আমাদের ভাইরাস মোকাবেলায় কি কি করণীয় তা অ্যাপসের ভিতরে জানা যাবে। করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন তথ্য পাঠানো যাবে এই অ্যাপসের মাধ্যমে। এছাড়াও অ্যাপসের একটি বড় সুবিধা হলো অ্যাপসটিতে কিছুক্ষণ পর পর সতর্ক বার্তা আসতে থাকে। যেমন আপনি নিয়মিত হাত পরিষ্কার করছেন কিনা, নিয়মিত মাস্ক ব্যবহার করছেন কিনা ইত্যাদি। অ্যাপসটি পাওয়া যাবে পড়ারফ১৯নধহমষধফবংয.পড়সওয়েব সাইটে।

এ বিষয়ে কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি. কম বলেন, এই অ্যাপসটির বিষয়ে আমি অবগত হয়েছি। এটি সময়পোযোগী উদ্যোগ। আমার মনে হয় এই অ্যাপসটি ব্যবহার করলে আমরা অনেকটা এই ভাইরাস স¤পর্কে জেনে সচেতন হতে পারবো। তিনি সকল এনড্রয়েড মোবাইল ফোন ব্যবহারকারীদের অ্যাপসটি ব্যবহার করার জন্য আহবান জানিয়েছে। সর্বোপরি এই জরুরি মুহুর্তে করোনার প্রতিকার অ্যাপস নির্মাতা আল-আমিন আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি