১১:১৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধনবাড়ীতে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ীতে “ঢাকার বুকে এক টুকরো ধনবাড়ী” স্লোগানে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েচে। 

গত বুধবার আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ, ধনবাড়ী সরকারী নওয়াব ইন্স্টিটিউশন ও সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে পর্যায়ক্রমে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী শিক্ষার্থী সংসদের উদ্যোগে অনুষ্ঠানে শহীদুল ইসলাম শাহিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল। 

এছাড়া বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক জীবন মাহমুদ শক্তি, ধনবাড়ী শিক্ষার্থী সংসদের উপদেষ্টা শামীম আল-মাহমুদ শিমুল, সহ-সভাপতি হাওয়া খাতুন, যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক শাহ্ আলম শুভ, ইমামুল হাসান নিপুন, কেয়া তাহমিনা,  মৌসুমি তাজনিন মৌ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় করেন আল আমিন।

এই শিক্ষার্থী সংসদ এ পর্যন্ত ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন করেছে। এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সহযোগিতা করেন।

সবশেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি