১১:২৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সারা দেশে ২ কোটি গাছ লাগাবে বন্ধু ফাউন্ডেশন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৫ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

পরিবেশের ভারসাম্য রক্ষায় সারাদেশে দুই কোটি গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন। রোববার দুপুরে বন্ধু ফাউন্ডেশন আয়োজিত বাংলাদেশে সামাজিক বনায়নের মাধ্যমে জনগোষ্ঠীসমূহের উন্নয়ন বিষয়ক সভায় এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান। 

গত ছয় মাস যাবৎ ওই গাছ লাগানো কর্মসূচি চলছে বলে জানিয়েছেন আয়োজকরা।

বন্ধু ফাউন্ডেশনের করটিয়া খাকজানা বন্ধু প্রশিক্ষণের অয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আনছারী। বিশেষ অতিথি ছিলেন করটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু। করটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিকদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাকজানা গ্রামের মনির প্রমুখ। 

সভায় ইউনিয়নের পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্যরাসহ ইমাম, হিন্দু পুরোহিত, স্কুল শিক্ষকগণ উপস্থিত ছিলেন। সভায় জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা তুলে ধরাসহ ভারসাম্য রক্ষায় এ উদ্যোগ গ্রহণের কথা জানান বক্তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি