১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে মেয়র প্রার্থী মিন্টু সরকারের গণমিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

আসন্ন কালিহাতী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক মিন্টু সরকারের গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে গণমিছিলটি পৌরসভার উত্তর বেতডোবা ফাতেমা হালিম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু করে পৌরসভার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পূণরায় ওই বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এসময় পৌরবাসীর উদ্যেশ্যে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মিন্টু সরকার তার বক্তব্যে বলেন, করোনা ভাইরাসের সময় আমি মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আমি নেতা হতে আসিনি, আমি পৌরবাসীর সেবক হয়ে আপনাদের পাশে থাকতে চাই। আমি মেয়র নির্বাচিত হলে এলাকার রাস্তা-ঘাট ও ছোট ছোট কালভার্ট উন্নয়ন করবো এবং বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত কারীদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হবে। জনগণ আমাকে চায় বলে আমি মেয়র পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছি। আমি আওয়ামীলীগের মনোনয়ন পেলে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও কালিহাতীর উন্নয়নের মহানায়ক এমপি হাছান ইমাম খান সোহেল হাজারীকে কালিহাতী পৌরসভার মেয়রের চেয়ারটি বিপুল ভোটে জয়লাভ করে উপহার দিতে পারবো।

এসময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম সুমন, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য সচিব সায়েম মল্লিক মিলন, পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক ও সাধারণ সম্পাদক রঞ্জিত পাল, ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শামসুল হক, স্থানীয় নেতা আব্দুস সাত্তার সওদাগর সহ স্থানীয় আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি