১১:৩৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘জয় বাংলা’ জাতীয় স্লোগান - হাইকোর্ট

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২০ | |
, টাঙ্গাইল :

জয় বাংলাকে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

এর ফলে রাষ্ট্রীয় সব গুরুত্বপূর্ণ ব্যক্তির ভাষণ ও বক্তৃতায় জয় বাংলা শ্লোগান দিতে হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাসেম্বলি শেষে জয় বাংলা শ্লোগান দিতে হবে। আদেশে তিন মাসের মধ্যে রায় বাস্তবায়ন করে প্রতিবেদন দিতেও নির্দেশ দেয়া হয়েছে।

এখন থেকে সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশের (অ্যাসেম্বলির) পর জয়বাংলা বলতে হবে।

২০১৭ সালে জয় বাংলা-কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়।

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ থেকে এ রুল জারি করা হয়।

এর আগে আইনজীবী ড. বশির আহমেদ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণার নির্দেশনা চেয়ে রিট করেন। আদালতে রিটের পক্ষে শুনানিও করেন তিনি।

রিটের শুনানি নিয়ে আজ আদালত এ রায় দিলেন।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি