১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলে মিড-ডে মিল উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলে মিড-ডে মিল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি, স্বাস্থ্যবান ও শিক্ষিত প্রজন্ম গড়ে তুলতে সরকারের নেয়া কর্মসূচীর অংশ হিসেবে বিদ্যালয় মাঠে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম এ কর্মসূচীর উদ্বোধন করেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি হাবিল উদ্দিনের সভাপতিত্বে মিড-ডে মিল কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম।  শিক্ষক সোলাইমান আকন্দের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাকিনা মেমোরিয়াল গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান খসরু।  

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান জেব-উন নাহার লীনা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী প্রমূখ। 

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, সরকার ঘোষিত ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে হলে বর্তমান প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলা অত্যন্ত জরুরী।  সুস্থ্য দেহ ও সুস্থ মনের সমন্বয়েই স্বাস্থ্যবান ও শিক্ষিত প্রজন্ম গড়ে তোলা সম্ভব।  পড়াশোনার পাশাপাশি শিশুর মন ও দেহের যেন সুষ্ঠু বিকাশ ঘটে সে দিকে লক্ষ্য রাখাও বিদ্যালয়ের দায়িত্ব।  বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মেধাবিকাশ ঘটিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য।  এ লক্ষ্যে বিদ্যালয়সমূহে মিড-ডে মিল নিশ্চিতকরণসহ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের দিকে আমাদের সকলকে লক্ষ রাখতে হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি