০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের উন্নয়নে একগুচ্ছ প্রতিশ্রুতি কৃষিমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ জানুয়ারী ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ শুধু ভোট দেয়নি, গণরায় দিয়েছে। জনগণের এই রায়কে সন্মান জানিয়ে টাঙ্গাইলকে আধুনিক জেলায় পরিণত করা হবে।
 
রোববার বিকালে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, আপনারা আমাদের বিপুল ভোটে বিজয়ী করেছেন। এখন আমাদের দায়িত্ব দেশের উন্নয়নের পাশাপাশি এই জেলার উন্নয়নে বিশেষ ভূমিকা রাখা। আমরা সকল সাংসদ যদি নিষ্ঠা ও সততার সাথে কাজ করি তবে সন্ত্রাস, মাদক, জঙ্গি মুক্ত উন্নত টাঙ্গাইল গড়ে তুলতে পারব।

তিনি বলেন, আগামীতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলে অর্থনৈতিক জোন, আধুনিক বাস টার্মিনাল, শিল্প সংস্কৃতি চর্চার জন্য আধুনিক মিলনায়তন, ঢাকা-টাঙ্গাইল রুটে আরও বেশি ট্রেন সার্ভিস চালুসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

এসময় কৃষিবিদ ড. মো. আব্দুর রাজ্জাক এমপিসহ টাঙ্গাইলের সাতজন সংসদ সদস্যকে সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধিত অন্যান্য সংসদ সদস্যরা হচ্ছেন: টাঙ্গাইল-৮ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য মোঃ আতাউর রহমান খান, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৬ (নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ আসনের সংসদ সদস্য ড. মো. আব্দুর রাজ্জাকসহ সকল সংসদ সদস্যদের নৌকা প্রতীক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠন, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ প্রায় শতাধিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ভিপি জোয়াহেরের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা ও পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম খান, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি