০২:৩৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মধুপুরে কারিতাসের জীবিকা সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কারিতাস ময়মনসিংহ অঞ্চল জীবিকা সহায়তা কর্মসূচীর আওতায় সামাজিক দূরত্ব বজায় রেখে নগদ অর্থ, সবজি বীজ, মাস্ক ও গাছের চারা প্রদান করেছে। 

৩ সেপ্টেম্বর মধুপুরের জলছত্র শান্তিনিকেতনে জীবিকা সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. অপূর্ব রাফায়েল ¤্রং। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জলছত্র ধর্মপল্লীর পালপুরোহিত ফা. ডনেল স্টিফেন ক্রুশ সিএসসি, পীরগাছা ধর্মপল্লীর সহকারী পালপুরোহিত ফা. সমীর পিটার ডি. রোজারিও সিএসসি, সহকারী পালপুরোহিত ফা. রবার্ট নকরেক সিএসসি, অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, এসিডিএফএর সভাপতি অজয় এ মৃ, কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আইএমডিসি প্রকল্পের ফোকাল পার্সন ব্রিলিয়ান্ট চিরান, মাঠ কর্মকর্তা সূচনা রুরাম, আইপিডিএসের প্রোগ্রাম অফিসার মিঠুল জাম্বিল, আইএমডিসি প্রকল্পের কমিউনিটি অর্গানাইজার সুষ্ময় নকরেক, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমূখ। 

জলছত্র, টেলকী, পীরগাছা ও বাবুলের বাজার আইসিটি সেন্টারের আওতাধীন কোভিড ১৯এ ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর মধ্যে কৃষি, পশুপালন ও ক্ষুদ্র উদ্যোক্তার জন্য ৬০ জন উপকারভোগীর মাঝে জন প্রতি নগদ ৭ হাজার টাকা, সবজি বীজ, মাস্ক ও গাছের চারা বিতরণ করা হয়। 

এ সময় আইএমডিসি প্রকল্পের ৪টি শাখার কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি